বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় তিন কোটি ৭৩ লাখ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় তিন কোটি ৭৩ লাখ টাকা

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দি‌য়ে প্রায় ৩৪ হাজার ২৬৮টি যানবাহন পারাপার হয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।

শুক্রবার (২১ এপ্রিল) সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেতুতে দ্বিতীয় দফা মোটরসাইকেল উন্মুক্ত করে দেয়ার পর মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয়। ওইদিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ও সেতুতে বিশৃঙ্খলা হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

এর প্রায় দশ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com