মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে চলতি সপ্তাহে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে চলতি সপ্তাহে: জাতিসংঘ

চলতি সপ্তাহের শেষের দিকে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে ভারত। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

নতুন তথ্য বলছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছাবে।

এর আগে জাতিসংঘের অন্য একটি সংস্থা জানিয়েছিল, এই বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যার দিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে যাবে।

বিবিসি বলছে, ৭০ বছরের বেশি সময় ধরে এশিয়ার দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি থাকছে।

এক বিবৃতিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগ (ডিইএসএ) বলেছে, চীন শিগগির বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে তার দীর্ঘকালের মর্যাদা হারাবে।

গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল বলেছে যে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি।

১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর চীনের জন্মহার হ্রাস পেয়েছে।

ডিইএসএ বলছে, এই শতাব্দীর শেষের আগে চীনের জনসংখ্যা এক বিলিয়নের নিচে নেমে যেতে পারে। অন্যদিকে ভারতের জনসংখ্যা কয়েক দশক ধরে বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com