শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মামুনুল হকের জামিন আবেদন ফের নাকচ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
মামুনুল হকের জামিন আবেদন ফের নাকচ

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা হত্যাচেষ্টা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার ৮ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

মামুনুল হকের পক্ষে তার আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ জামিন আবেদনের শুনানি করেন।

এর আগে, গত ২ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামুনুল হকের জামিন আবেদন নাকচ করেন।

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগীয় পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল।

পরে ২০২০ সালের ৭ মার্চ মোহাম্মদপুরে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com