ভোলার বোরহানউদ্দিনে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্দেরপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনির (৩৫) ও আজগর (৪০)। তারা উভয়ে মোটরসাইকেলের আরোহী।
পুলিশ জানায়, ভোলা থেকে একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় সাইড সড়ক থেকে ভোলা-চরফ্যাশন সড়কে একটি মোটরসাইকেল উঠে এলে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দিন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।