শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১৬

শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দক্ষিণের শহর উমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, রুশ হামলায় নিহতদের মধ্যে সদ্যজাতসহ তিন শিশু রয়েছে।

এপির খবরে বলা হয়েছে, প্রায় দুমাস পর প্রথমবারের মতো কিয়েভে হামলা চালায় রাশিয়ান সেনারা। যদিও কোন লক্ষ্যবস্তুতে তারা আঘাত করেছে, সে খবর পাওয়া যায়নি। শহর কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনের বিমান বাহিনী কিয়েভের ওপর দিয়ে যাওয়া ১১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি মনুষ্যবিহীন আকাশযানকে ঠেকিয়ে দিয়েছে।

অপর হামলাটি ঘটে মধ্য ইউক্রেনের নয় তলা আবাসিক ভবনে। কিয়েভ থেকে প্রায় ২১৫ কিলোমিটার (১৩৪ মাইল) দক্ষিণে অবস্থিত শহর উমানে এ হামলাটি হয়। হামলায় দুই শিশুসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

ইউক্রেনে পুলিশ জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে তিন শিশুসহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তা ও বিশ্লেষকদের অভিযোগ, ক্রেমলিনের ইচ্ছাকৃতভাবে এ হামলা পরিচালনা করছেন। তাদের একমাত্র উদ্দেশ্য হলো ইউক্রেনকে ভয় দেখানো। এটি একটি কৌশল, কিন্তু রাশিয়া ইউক্রেনীয় বেসামরিক লক্ষ্যবস্তুতে তাদের সামরিক লক্ষ্যের বিষয়টি অস্বীকার করছে।

এদিকে হামলার ঘটনার পর বিবৃতি দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি বলেছেন, শুক্রবারের বোমা হামলা এটিই প্রমাণ করে, ক্রেমলিন শান্তি চুক্তিতে আগ্রহী নয়। এটি সমস্ত শান্তি উদ্যোগের প্রতি রাশিয়ার প্রতিক্রিয়া। শান্তির পথ হলো রাশিয়াকে ইউক্রেন থেকে বের করে দেওয়া।

উল্লেখ্য, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ সময় ফোনালাপ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদের আলাপন ‘দীর্ঘ এবং অর্থপূর্ণ’ ছিল বলে মন্তব্য করেন জেলেনস্কি। শি তাকে বলেছেন, তার সরকার ইউক্রেন ও অন্যান্য দেশগুলোয় শান্তি দূত পাঠাবে। ফোনালাপের কয়েকদিন পরই কিয়েভ ও উমানে হামলা চালালো রাশিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com