শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাওরে ৯০ শতাংশ বোরো ধান কাটা শেষ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
হাওরে ৯০ শতাংশ বোরো ধান কাটা শেষ

হাওর অঞ্চলের ৯০ শতাংশ এবং সমতলের ৩৩ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ ছাড়া সারা দেশের ৬৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। সচিবালায় রোববার এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এবার ভালোভাবে হাওর অঞ্চলের ধান ঘরে উঠেছে। আশা করছি, খাদ্য নিয়ে কোনো সমস্যা হবে না। কৃষিমন্ত্রী জানান, এ বছর ৪৯ লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রকৃত আবাদ হয়েছে ৫০ লাখ হেক্টর জমিতে।

কৃষিমন্ত্রী বলেন, বিআর ২৮ আগাম জাতের ধান কৃষক আগ্রহ করে আবাদ করতেন। কিন্তু ব্লাস্ট রোগের কারণে এ বছর এখানে ফলন কম হয়েছে। খুব দ্রুত এই জাতের ধান বাজার থেকে তুলে নেওয়া হবে। সেখানে নতুন জাতের ধান সরবরাহ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com