শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সুদানে দুই সশস্ত্র বাহিনীর সংঘর্ষে নিহত ৫২৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
সুদানে দুই সশস্ত্র বাহিনীর সংঘর্ষে নিহত ৫২৮

ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনা ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৮। এর মধ্যে ৪১১ জনই বেসামরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন ৪৫৯৯ জন। সুদানের ১৮টি রাজ্যের মধ্যে ১২টিতেই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

দুই বাহিনীর লড়াইয়ে সুদানজুড়ে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধ দুর্গতদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর রাস্তা নির্বিঘ্ন করতে শুক্রবার ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে অস্ত্রবিরতি পালন করেনি কোনো পক্ষই।

দুই পক্ষের মধ্যে সর্বশেষ অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বোরবার মধ্যরাতে। তার আগে বিরোধী জেনারেলরা মিডিয়ায় একে অপরকে আক্রমণ করায় সংঘাত বাড়ছে। আধাসামরিক বাহিনীকে নির্মূল করতে ভারি বিমান এবং গোলা হামলা চালানো হচ্ছে। সর্বশেষ যুদ্ধবিরতি সময় শেষ হওয়ার আগেই তা ভেস্তে গেল বলে জানিয়েছে বিবিসি।

এদিকে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তা জোরদার করতে সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় সেন্ট্রাল রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে দেশটির পুলিশ।

স্থানীয় পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আল জাজিরা জানায়, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষিত করতে এবং ডাকাতদের গ্রেপ্তার করতে রাস্তায় সেন্ট্রাল রিজার্ভ ফোর্স নামানো হয়েছে।

পুলিশের মিডিয়া অফিস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, বিভিন্ন ভারী অস্ত্র নিয়ে সেন্ট্রাল রিজার্ভ সৈন্যরা রাস্তায় অবস্থান করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com