শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সুদান নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ, যাচ্ছেন বিশেষ দূত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
সুদান নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ, যাচ্ছেন বিশেষ দূত

সুদানে চলমান যুদ্ধের প্রভাব এবং এর ব্যাপক ফলাফলের কারণে অঞ্চলটি পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিষয়ক কর্মকতা মার্টিন গ্রিফিথস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সুদানে যা উদ্ঘাটিত হচ্ছে তার মাত্রা এবং গতি নজিরবিহীন। আমরা সুদানের সমস্ত মানুষ এবং বৃহত্তর অঞ্চলের ওপর তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

গুতেরেসের মুখখপাত্র এক বিবৃতিতে জানান, সুদানে দ্রুত অবনতিশীল মানবিক সংকটের আলোকে জাতিসংঘ প্রধান তার মানবাধিকার বিষয়ক কর্মকতা মার্টিন গ্রিফিথসকে ‘অবিলম্বে’ ওই অঞ্চলে পাঠাচ্ছেন।

এদিকে খার্তুম এবং দেশটির অন্যান্য অঞ্চলে সেনাবাহিনী এবং ভারি অস্ত্রে সজ্জিত আধাসামরিক বাহিনীর মধ্যে মারাত্মক যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালো।

১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত সংখ্যা ৫২৮ ছাড়িয়েছে। এর মধ্যে ৪১১ জনই বেসামরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ। এবং কয়েক হাজার লোককে দেশ বা বিদেশে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববারও সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং সেইসাথে যুদ্ধ বিমানগুলো হামলা চালাচ্ছে।

রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, সুদানের আকাশসীমা ১৩মে পর্যন্ত বন্ধ থাকবে তবে সাহায্য এবং লোকজনকে সরানোর ফ্লাইট এ আওতার বাইরে থাকবে।

এর আগে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি মোহাম্মদ হামদান দাগালো, যিনি আরএসএফ-এর নেতৃত্ব দেন, তাদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের পর শনিবার সহিংসতার সূত্রপাত হয়।

২০২১ সালের অক্টোবরে একটি অভ্যুত্থানের পর থেকে সুদান পরিচালনা করছেন সামরিক জেনারেলরা। ডি ফ্যাক্টো নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনা ইউনিট এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে হেমেদতি নামে পরিচিত আরএসএফ-এর মধ্যে পরিচালিত হচ্ছে।

জেনারেল দাগালো বলেছেন, সমস্ত সেনা ঘাঁটি দখল না করা পর্যন্ত তার সৈন্যরা লড়াই চালিয়ে যাবে।

প্রতিক্রিয়ায় সুদানের সশস্ত্র বাহিনী ‘আধাসামরিক আরএসএফ বিলুপ্ত না হওয়া পর্যন্ত’ আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com