শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

বুধবার (৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মতিউর রহমানের জামিননামা দাখিল করা হয়। এরপর মতিউর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন বহাল রাখেন। একই সাথে সিএমএম আদালত থেকে মামলার নথি তলব করেন। ওইদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান মতিউর রহমান। হাইকোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী আজ জামিননামা দাখিল করে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান।

গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।

মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক। এ মামলায় শামসুজ্জামানও জামিনে আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com