শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫

সার্বিয়ায় স্কুলে এক কিশোরের গুলিতে শিক্ষার্থীসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে
সার্বিয়ায় স্কুলে এক কিশোরের গুলিতে শিক্ষার্থীসহ নিহত ৯

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আট শিক্ষার্থী এবং অন্যজন স্কুলের নিরাপত্তারক্ষী বলে জানা গেছে। এছাড়া আরও ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

বুধবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে জানানো হয়, আহত শিক্ষক ও শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ বলছে, বুধবার সকালে হামলার ঘটনায় মধ্য বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলের এক ছাত্রকে আটক করা হয়। সন্দেহভাজন এই শিক্ষার্থী তার বাবার বন্দুক ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। এরইমধ্যে সন্দেহভাজন সপ্তম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে। ওই ছাত্র তার বাবার গুলি ব্যবহার করে ছাত্রদের এবং স্কুলের নিরাপত্তা রক্ষীর দিকে বেশ কয়েকটি গুলি ছুড়েছিল বলে অভিযোগ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com