রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

পাকিস্তানে স্কুলে গুলি, ৭ শিক্ষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
পাকিস্তানে স্কুলে গুলি, ৭ শিক্ষক নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় পৃথক গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংবাদ সংস্থা ডন বন্দুকধারীর গুলির ঘটনা জানিয়েছে।

জেলা সদর হাসপাতালের উপ-মেডিকেল সুপার কায়সার আব্বাসের বরাত দিয়ে ডন জানিয়েছে, প্রথম গোলাগুলির ঘটনা ঘটে শালোজান রোডে, যাতে একজন নিহত হয়।

এর কিছুক্ষণ পর একটি স্কুলে অন্য আরেকটি গুলিবর্ষণের ঘটনায় সাতজন শিক্ষক নিহত হন। যেটি শালোজান রোড থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। এ বিষয়ে দেশটির পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারী একটি স্কুলের স্টাফরুমে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় স্কুলটিতে পরীক্ষা চলছিল। ঘটনার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুলিশ হামলাকারীকে ধরতে তল্লাশি চালাচ্ছে।

এদিকে, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী নিন্দা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরাধীদের আইন অনুযায়ী দ্রুত শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক ও বোমা হামলায় ১৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। নিহতদের বেশিরভাগই ছাত্র ছিল। সূত্র: ডন, রয়টার্স।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com