শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

জাপানে অফিস খুলছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
জাপানে অফিস খুলছে ন্যাটো

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ অংশীদার অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের সাথে সহযোগিতা জোরদার করতে জাপানে একটি লিয়াজো অফিস খোলার পরিকল্পনা করছে ন্যাটো।

বুধবার জাপানী সংবাদ সংস্থা নিক্কেই এশিয়ারকে টোকিও এবং ন্যাটোর কর্মকর্তারা এ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটো ও জাপান পারস্পরিক সহযোগিতা উন্নয়নের পরিকল্পনা করছে। এর আওতায় সাইবার হুমকি, মিথ্যা প্রচারণা মোকাবিলাসহ উদীয়মান এবং হুমকি সৃষ্টিকারী প্রযুক্তিকে মোকাবিলা করা হবে।

আগামী বছরেই জাপানের রাজধানী টোকিওতে খুলতে পারে ন্যাটোর লিয়াজো অফিস, যা হবে এশিয়ায় প্রতিরক্ষা জোটটির এ ধরনের প্রথম দপ্তর স্থাপনের ঘটনা। এই অফিসের মাধ্যমে জাপান ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে নিয়মিত শলাপরামর্শ করতে পারবে ন্যাটো।

এই পরিকল্পনার বিষয়ে চীন তীব্র নিন্দা জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে চীনা সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা সামরিক জোট সম্প্রসারণের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com