শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস উল্টে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস উল্টে নিহত ৫

ভারতের উত্তর প্রদেশের জালাইন জেলায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে ৫ জন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে মধুগড় থানার আওতাধীন গোপালপুরার কাছে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুলদীপ সিং (৩৬), রঘুনন্দন (৪৬), শিরোভান (৬৫), করন সিং (৩৪) ও বিকাশ (৩২)।

পুলিশ জানায়, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাসটিতে অন্তত ৪০ জন বরযাত্রী ছিলেন। জালাইনের মধুগড় থানা এলাকার গোপালপুরে কাছে বাসটি পৌছালে হঠাৎই একটি গাড়ি ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ময়লার গাড়ি ওই বরযাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়।

রবিবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাদেইরার বাসিন্দা মূলচরণ পালের দুই ছেলে সুনীল ও প্রমোদের সঙ্গে রামপুরার রামদানির দুই মেয়ে সন্ধ্যা ও উপাসনার বিয়ে হয়।

 

সূত্র: এনডিটিভি

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com