শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো তুরস্ক

রাশিয়ার কাছ থেকে তুরস্কের কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আঙ্কারা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রোববার স্থানীয় এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান। তবে যুক্তরাষ্ট্র কবে এ প্রস্তাব দিয়েছে তা উল্লেখ করেনি তুরস্ক।

তিনি বলেন, ওয়াশিংটন তুরস্কের সিদ্ধান্ত নেয়ার সার্বভৌম ক্ষমতায় অনধিকার চর্চা করতে চেয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে।

চাভুসওগ্লু বলেন, তারা যে প্রস্তাব দিয়েছিল তা ছিল আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা বলেছিল, এস-৪০০ আমাদের দিয়ে দাও যাতে আমরা তা অন্য কোথাও মোতায়েন করতে পারি। যদি আমরা তাদের কথায় কান দিতাম তাহলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোথায় থাকত?

এরপর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ইউক্রেনের কাছে এস-৪০০ পাঠানোর অনুরোধ করেছিল। আমরা তাদের না বলে দিয়েছি।

এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, তুরস্ককে ইউক্রেনের কাছে এস-৪০০ সরবরাহ করতে রাজি করাতে ওয়াশিংটন আঙ্কারার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।

কিন্তু তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ককে বিপদে ফেলতে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এভাবে প্রত্যাহার করতে চায় না আঙ্কারা। সূত্র: ডেইলি সাবাহ

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com