বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

সাফে বাংলাদেশের গ্রুপ সঙ্গী লেবানন, মালদ্বীপ ও ভুটান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
সাফে বাংলাদেশের গ্রুপ সঙ্গী লেবানন, মালদ্বীপ ও ভুটান

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে জুনে। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার বাইরের দল লেবানন ও কুয়েত। আসরে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে ও শক্তিশালী দলের সংখ্যা বাড়াতেই এমন সিদ্ধান্ত।

আজ বুধবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র। অংশ নিতে যাওয়া আট দলের মধ্যে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দুই শীর্ষ দল লেবানন ও ভারতকে রাখা হয়েছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে ভারত ও ‘বি’ গ্রুপে রাখা হয়েছে লেবাননকে। র‌্যাংকিং অনুযায়ী বাকি ছয় দলকে এই দুই গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে।

এবারের আসরে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’ তে। গ্রুপটিতে বাংলাদেশের সঙ্গী লেবানন, মালদ্বীপ এবং ভুটান। অন্য দিকে গ্রুপ ‘এ’ তে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, নেপাল ও কুয়েত।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে শক্তিশালী দল লেবানন। আর সেই গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তাতে লাল-সবুজের প্রতিনিধিদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করাটা বেশ কষ্টসাধ্য হবে বলেই ধারণা করা হচ্ছে।

এবারের সাফের দলগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ের দিক থেকে লেবানন রয়েছে ৯৯তম স্থানে। আর কুয়েত ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৪৩তম। এছাড়া এগিয়ে রয়েছে ভারতও (১০১তম)। অন্য দিকে মালদ্বীপ (১৫৪), নেপাল (১৭৪), ভুটান (১৮৫), বাংলাদেশ (১৯২) ও পাকিস্তান (১৯৫তম) রয়েছে তালিকার নিচের দিকে। এ পর্যন্ত সাফে একাধিকবার চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে দুই দল। যার মধ্যে আটবারের চ্যাম্পিয়ন ভারত। আর ২০০৮ ও ২০১৮ সালে শিরোপা জিতেছিল মালদ্বীপ। বাংলাদেশ একবার এই শিরোপা জেতার সুযোগ পেয়েছিল। সেটিও আজ থেকে প্রায় ২০ বছর আগে। তারপরে ২০০৫ সালে আরেকবার ফাইনাল খেলেছিল লাল-সবুজ বাহিনী। কিন্তু সে বার ভারতের বিপক্ষে শিরোপা হারাতে হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com