শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার

ইমরান খানের বাসভবনে যেকোনো সময় হানা দেবে পুলিশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
ইমরান খানের বাসভবনে যেকোনো সময় হানা দেবে পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানে তেহরিক ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে। গতকালই তার লাহোরে বাসভবন জামান পার্কে ৩০-৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে বলে দাবি জানিয়েছিলো পাঞ্জাব সরকার। তাদেরকে হস্তান্তরে ২৪ ঘণ্টার সময়সীমা দেয়া হয়েছিলো। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও নিউজ।

এরই জেরে গতরাত থেকেই লাহোরের জামান পার্কের বাড়িটি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ। যদিও পিটিআই প্রধান দাবি করেছেন, তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনেরও অভিযোগ করেছেন তিনি।

তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেছেন, ইমরান খানের বাড়ির ভেতরে ৩০ থেকে জন ‘সন্ত্রাসীকে’ লুকিয়ে রাখা হয়েছে। কথিত এসব সন্ত্রাসীকে হস্তান্তর করতে বেঁধে দেয়া ২৪ ঘণ্টার সময় শেষ হবে স্থানীয় সময় দুপুর ২টায়। এরপরেই ইমরানের এই বাড়িটিতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী।

সময় শেষ না হওয়া পর্যন্ত কোন ধরণের পদক্ষেপ নেয়া হবে না বলেও জানান তিনি। আবারো গ্রেপ্তার প্রসঙ্গে মির আরো বলেন, তিনি (ইমরান) বরাবরের মত সবাইকে উস্কে দিচ্ছেন। তিনি মিথ্যে বলছেন।

জিও নিউজ জানিয়েছে, জামান পার্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কেবলমাত্র যাদের নাম অনুমোদিত হয়েছে তাদের বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া পিটিআই প্রধান তার বাসভবনে মিডিয়াকে প্রবেশের অনুমতি দিয়েছেন।

এদিকে জামান পার্কের দিকে যাওয়ার সব এলাকাগুলো ঘিরে রেখেছে প্রশাসন এবং পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com