শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫

সৌদিতে আরও সাড়ে ১০ হাজার অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে
সৌদিতে আরও সাড়ে ১০ হাজার অভিবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে আরও ১০ হাজার ৬৭৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে (১১-১৭ মে) সৌদির একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৬৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ৬১৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ৩৬৯ জনকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদিতে প্রবেশের চেষ্টার সময় আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। একই সময়ে দেশ ছাড়ার চেষ্টাকালে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বর্তমানে দেশটিতে গ্রেপ্তার ২৬ হাজার ৫৪ জন অভিবাসী আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে কেবল নারীই রয়েছেন ৪ হাজারের বেশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com