শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫

নতুন সংসদ ভবন উদ্বোধন ঘিরে ভারতে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
নতুন সংসদ ভবন উদ্বোধন ঘিরে ভারতে বিতর্ক

ভারতের নতুন সংসদ ভবন আগামী ২৮ মে উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, প্রধানমন্ত্রী নয়, বরং রাষ্ট্রপতির উচিত এটি উদ্বোধন করা। রাহুলের প্রশ্ন, রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রীকে সম্মানিত করা হচ্ছে।

স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে নতুন ভবন উদ্বোধনের জন্য এরই মধ্যে আমন্ত্রণও জানিয়েছেন। শনিবার এটি জানানোর পরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে প্রশ্ন ছুড়তে থাকেন বিরোধীরা।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কার্যনির্বাহী প্রধান, আইনসভার নয়। তিনি কেন সংসদ উদ্বোধন করবেন?

দেশের সংসদীয় রাজনীতিতে বহু দিনের পরিচিত মুখ কংগ্রেস নেতা আনন্দ শর্মাও টুইটে বলেন, প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন! কাজটা সাংবিধানিকভাবেও সঠিক হবে না। কোনও বৃহৎ গণতান্ত্রিক দেশে এমন হয় না। তা ব্রিটিশ সংসদ ওয়েস্টমিনস্টারই হোক অথবা মার্কিন সংসদ ক্যাপিটল হিল। তার বক্তব্য, ভারতের সাংবিধানিক গণতন্ত্রের রক্ষক এবং গর্ব হলো সংসদ।

এদিকে সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, ‘রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করতে দেয়া উচিত। আমাদের ভাবমূর্তি-বিলাসী এবং ক্যামেরা-প্রিয় প্রধানমন্ত্রীর কাছে আসলে সৌজন্য, ভদ্রতা, বিধিনিয়ম ইত্যাদির কোনও গুরুত্বই নেই।

অন্যদিকে, হিন্দুত্ববাদের অন্যতম জনক সাভারকরের জন্মদিনে সংসদ উদ্বোধন এবং উদ্বোধকের দায়িত্ব থেকে রাষ্ট্রপ্রধানকে বাদ দেয়া, এই দুই প্রশ্নেই তীব্র সমালোচনায় স্বীকার হচ্ছে কেন্দ্রের বিজেপি-আরএসএস সরকার। আদিবাসী সম্প্রদায়ের একজন মানুষকে দেশের রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে’ বলে শাসক শিবির থেকে দীর্ঘ দিন শোরগোল তোলা হলেও সংসদ ভবন উদ্বোধনের দায়িত্ব থেকে তাকে এভাবে সরিয়ে রাখা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত নতুন সংসদ ভবনটি ত্রিভুজাকার নকশার আকর্ষণীয় চার তলা ভবন। উভয় কক্ষের যৌথ অধিবেশনে সংসদে ১ হাজার ২৮০ জন সদস্য বসতে পারবেন। সূত্র: ইন্ডিয়া টুডে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "নতুন সংসদ ভবন উদ্বোধন ঘিরে ভারতে বিতর্ক"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com