শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন জেফ বেজোস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন জেফ বেজোস

দীর্ঘদিনের বান্ধবী লরেন সানচেজের সঙ্গে বাগদান সেরেছেন ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এই যুগলের ঘনিষ্ঠ একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। বেজোস-সানচেজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে আর কোনো বাড়তি তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বেজোস ও সানচেজের সম্পর্কের বিষয়টি ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে। চার বছরের বেশি সময় ধরে এই জুটির মধ্যে সম্পর্ক রয়েছে। সানচেজ বর্তমানে একজন সমাজসেবী। এর আগে তিনি সম্প্রচার সাংবাদিক হিসেবে কাজ করতেন। সাংবাদিক হিসেবে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সানচেজ।

মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা বেজোস। তিনি ২০২১ সালে ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড নামের রকেটে চড়ে মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন। এদিকে সাবেক হেলিকপ্টার পাইলট সানচেজ সিএনএনকে বলেছিলেন, তিনি মহাকাশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি একদল নারীর সঙ্গে এই ভ্রমণে যাবেন।

বেজোসের সাবেক স্ত্রীর নাম ম্যাকেনজি স্কট। ২৫ বছর সংসার করার পর ২০১৯ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। একই বছর বিচ্ছেদ হয় সানচেজেরও। ১৩ বছর সংসার করার পর হলিউড এজেন্ট প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে সম্পর্কচ্ছেদে যান সানচেজ।

বেজোস-ম্যাকেনজির ঘরে রয়েছে চার সন্তান। সানচেজের আগের ঘরে রয়েছে তিনটি সন্তান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com