বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ

বাজেটে মোট জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪৪ লাখ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উত্থাপন করেন। এবারের বাজেটে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেয়া হয়েছে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে অর্থ মন্ত্রণালয় প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে ৪র্থ এবং সামগ্রিক হিসেবে দেশের ৫১তম বাজেট এটি।

গেল ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার এর আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৩৪ শতাংশ বড়। বাজেটটি ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকার প্রাক্কলিত জিডিপির ১৫ দশমিক ২১ শতাংশ।

এবারের প্রস্তাবিত বাজেটে সার্বিক ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। ঘাটতি মেটাতে সরকার ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫০ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেটে সরকার ৫ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬৭ হাজার কোটি টাকা বেশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com