শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিদেশ থেকে সোনা আনলে ভরিতে কর ৪০০০ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে
বিদেশ থেকে সোনা আনলে ভরিতে কর ৪০০০ টাকা

এখন থেকে দেশের বাইরে থেকে সোনা আনলে আগের তুলনায় দ্বিগুণ কর পরিশোধ করতে হবে। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনায় ৪ হাজার টাকা কর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রতি ভরি সোনায় কর দিতে হয় দুই হাজার টাকা।

এছাড়াও প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ে সোনা আনার পরিমাণও কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বর্তমানে সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ ভরি পর্যন্ত সোনা আনা যায়। আগামী অর্থবছরে তা কমিয়ে ১১৭ গ্রাম বা ১০ দশমিক শূন্য ৩ ভরি করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এসব প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, যাত্রী (পর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ এর বিধি ৩ এর উপ-বিধি (১০) মোতাবেক একজন যাত্রী বিদেশ থেকে আগমনকালে ২৩৪ গ্রাম ওজনের সোনার বার বা পিন্ড সব ধরনের শুল্ক-কর পরিশোধ করে আমদানি করতে পারেন। এই সুবিধা কমিয়ে ১১৭ গ্রাম ওজনের সোনার বার আমদানির সুবিধার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান ব্যাগেজ বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ব্যাগেজ বিধিমালার আওতায় একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় সোনা আনার ক্ষেত্রে প্রতি ভরিতে দুই হাজার টাকা কর পরিশোধ করতে হয়। আগামী অর্থবছরের বাজেটে এই করের পরিমাণ প্রতি ভরি সোনার জন্য চার হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

নির্ধারিত পরিমাণের অতিরিক্ত সোনার বার অথবা রুপার বার বহন করলে শাস্তির বিধান সুস্পষ্ট না থাকায় তা বিদ্যমান বিধিমালায় সংযুক্ত করা যায়। এ লক্ষ্যে বিদ্যমান বিধিমালার বিধি ৩ এর উপবিধি (১০) এ নিচের শর্ত সংযোজন করা হয়েছে। উল্লেখিত পরিমাণের অতিরিক্ত যে কোনো পরিমাণ সোনা বা রুপার বার আনলে তা কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী বাজয়াপ্ত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com