শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানা

নতুন একটি আয়কর আইন আসছে, যার আওতায় বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানার সম্মুখীন হতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে সোমবার (৫ জুন) এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, বিদেশে সম্পদ থাকলে আয়কর রিটার্নে তা উল্লেখ করতে হবে। যদি কেউ বিষয়টি উল্লেখ না করে এবং এনবিআর অনুসন্ধান চালিয়ে বের করে- তাহলে বড় ধরণের শাস্তির বিধান থাকছে নতুন আয়কর আইনে।

কানাডার বেগম পাড়া, মালয়েশিয়ার সেকেন্ড হোমসহ যেসব জায়গায় বাংলাদেশিরা অবৈধভাবে ধনসম্পদ করেছেন- তাদের জন্য নতুন এ আয়কর আইন দুঃসংবাদ নিয়ে আসছে।

এতে বলা হয়েছে, কোনো করদাতা যদি তার রিটার্নে বিদেশে থাকা সম্পদ প্রদর্শন না করেন, আর সেই সম্পদের খোঁজ যদি কর কর্মকর্তারা পান এবং ওই সম্পদ অর্জনের উৎস ও অন্যান্য বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন তবে কর কর্মকর্তারা জরিমানা করতে পারবেন।

নতুন এ আইনের আওতায় কর কর্মকর্তা বিদেশে থাকা সম্পত্তির ন্যায্য বাজারমূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা ও আদায়ও করতে পারবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com