শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হিলি বন্দর দিয়ে এলো আমদানির পেঁয়াজের প্রথম চালান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
হিলি বন্দর দিয়ে এলো আমদানির পেঁয়াজের প্রথম চালান

দীর্ঘ আড়াই মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পেঁয়াজবোঝাই দুটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হলো। এন আলম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করছেন।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই চলতি বছরের ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে সরকার।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, সোমবার দুপুরে হিলির ৭ জন আমদানিকারক ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। এরা হলেন, সততা বাণিজ্যালয়, রায়হান ট্রেডার্স, এন আলম ট্রেডার্স, সালাম ট্রেডার্স, সালেহা ট্রেডার্স, বিকে ট্রেডার্স ও বিএস ট্রেডিং।

জানতে চাইলে হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সোমবার কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ি থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র দিয়েছে। এরইমধ্যে ব্যবসায়ীরা এলসি করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা যে পরিমাণ পেঁয়াজ আমদানির এলসি করছেন সেসব পেঁয়াজ এলে বর্তমান বাজারে পেঁয়াজের যে দাম তা অর্ধেকে নেমে আসবে। সোমবার বিকেলে দুটি ট্রাকে ৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির মধ্য দিয়ে আবারো পেঁয়াজ আমদানি শুরু হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com