শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বাদাখশান প্রদেশের ফৈজাবাদে বিস্ফোরণটি ঘটে। খবর আনাদুলু এজেন্সির।

স্থানীয় সম্প্রচারকারী টোলো নিউজের মতে, বাদাখশান প্রদেশের রাজধানী শহর ফৈজাবাদের একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে, যেখানে তালেবান কর্মকর্তারা নিহত ডেপুটি গভর্নরের জন্য শোক প্রার্থনার জন্য জড়ো হয়েছিল, যিনি বুধবার বিস্ফোরণে নিহত হন।

টোলো নিউজ অনুসারে, একটি স্থানীয় হাসপাতাল প্রশাসন হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করে জানিয়েছে, মৃত ও আহতদের বেশির ভাগকেই স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এর আগে স্থানীয় তালেবান কর্মকর্তা মোয়াজুদ্দিন আহমাদিও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয়।

এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে মঙ্গলবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদি একটি গাড়িবোমায় তার চালকসহ নিহত হন। সেই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

তালেবানের ডেপুটি গভর্নর ও তার গাড়িচালক নিহত হওয়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএসআইএস)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com