শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বন্যার পানিতে ভেসে গেল রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
বন্যার পানিতে ভেসে গেল রুশ সেনারা

ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা কাখোভকা শহরে একটি জলাধারের বাঁধ ধ্বংসের পর সৃষ্ট বন্যার পানিতে অনেক রুশ সেনা ভেসে গেছেন বলে দাবি করেছে ইউক্রেন সামরিক বাহিনী। বুধবার মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানায়, ক্যাপ্টেন আন্দ্রিই পিডলিসনি নামে এক ইউক্রেনীয় সেনা কর্মকর্তা জানিয়েছেন, বাঁধের পানিতে ভেসে গিয়ে রুশ বাহিনীর অনেক সেনা আহত বা নিহত হয়েছেন।

ইউক্রেনীয় সেনা কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার যখন বাঁধটি ধ্বংস করা হয় তখন ‘রুশ বাহিনীর কেউ পালাতে পারেনি। দানিপ্রো নদীর অপরপ্রান্তে থাকা তাদের সব রেজিমেন্ট পানির নিচে তলিয়ে যায়।

ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রতিহত করতে রাশিয়া ইচ্ছেকৃতভাবে এ বাঁধটি ধ্বংস করেছে বলে অভিযোগ করেন এ সেনা কর্মকর্তা।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে শত্রুরা (রুশ সেনা) দানিপ্রো নদীর বাঁ পাশে পানির উচ্চতা বাড়াতে কাখোভগা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল নিকট ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ না চালাতে পারে সেটি নিশ্চিত করা।

ক্যাপ্টেন আন্দ্রিই আরও জানান, বাঁধ ধ্বংসের কারণে দানিপ্রো নদীর পূর্ব পাড়ে অবস্থানরত ক্ষতিগ্রস্ত রুশ সেনাদের বিষয়ে ড্রোন এবং সেখানে থাকা নিজেদের সেনাদের মাধ্যমে জানতে পেরেছেন তারা।

তিনি আরও জানান, বাঁধের পানিতে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় অবস্থানরত রুশ সেনাদের খুব সম্ভবত আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। কারণ পুরো হামলার বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com