রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

সুদান থেকে ৫ লাখেরও বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
সুদান থেকে ৫ লাখেরও বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

পূর্ব আফ্রিকার দেশ সুদানে চলমান সংঘাতের ফলে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।

নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে ৫ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি। ২০ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। আমরা এই সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে।

এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলায় জাতিসংঘ আশঙ্কা করছে, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলবে।

উল্লেখ্য, সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন। সূত্র: আল জাজিরা

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com