শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

ওয়াগনারের গাড়ি বহরে রাশিয়ার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
ওয়াগনারের গাড়ি বহরে রাশিয়ার বিমান হামলা

মস্কো অভিমুখী ভাড়াটে বাহিনী ওয়াগনারের গাড়ি বহরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক হেলিকপ্টার। ওয়াগনার সেনারা যেন মস্কোতে পৌঁছাতে না পারেন— সেজন্য তাদের সেনা বহরে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া হয়েছে। শনিবার রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পরপরই এ হামলা চালানো হয়।

শুক্রবার রাতে ইউক্রেন থেকে রাশিয়ার রোস্তোভ প্রদেশে প্রবেশ করেন ওয়াগনার সেনারা। পুরো বাহিনীকে নেতৃত্ব দেন প্রিগোজিন নিজে। প্রথমে তারা রোস্তোভের সেনাবাহিনীর সদর দপ্তর দখল করেন। এরপর মস্কোর দিকে আগানো শুরু করেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনী যে কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছেন সেটি রোস্তোভের এই সদর দপ্তর থেকেই পরিচালনা করা হতো।

রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছে, ওয়াগনার বাহিনীর বহরটি প্রথমে রোস্তোভ থেকে ভোরোনেজে আসে। এরপর সেখান থেকে মস্কোর দিকে আসতে থাকে। আর ঠিক তখনই হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া হয়। ওই বহরটিতে সাঁজোয়া যান এবং অন্তত একটি ট্যাংক ছিল বলে জানিয়েছেন তিনি। তবে ট্যাংকটি একটি ট্রাকের ওপর ছিল। এই শহরটি মস্কো থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে ওয়াগনার সেনারা যেন কোনোভাবেই মস্কোতে প্রবেশ করতে না পারে সেজন্য সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মস্কোর বিখ্যাত রেড স্কয়ারে লোহার ব্যারিকেড দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট পুতিন এর আগে শনিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন। এতে তিনি প্রিগোজিন ও তার বাহিনীকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেন এবং বিদ্রোহ বন্ধ করার আহ্বান জানান।

তবে প্রিগোজিন পরবর্তীতে এক অডিও বার্তায় জানান, বিশ্বাসঘাতকতা সম্পর্কে পুতিনের ভুল ধারণা রয়েছে। তিনি দাবি করেন, তিনি ও তার বাহিনী বিশ্বাসঘাতক নয়, তারা দেশপ্রেমিক। এছাড়া রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন না বলেও জানান তিনি। সূত্র: রয়টার্স

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com