সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

নতুন হুইল চেয়ারে বসে ঈদ পালন করবেন ১০ প্রতিবন্ধী 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
নতুন হুইল চেয়ারে বসে ঈদ পালন করবেন ১০ প্রতিবন্ধী 
চোখে মুখে যেন রাজ্য জয়ের খুশি৷ তিন দিন পর দেশে উদযাপন হবে ইদুল আযহা৷ অথচ ঈদের আগেই আজকের দিনটা যেন তাদের কাছে আরেকটি ঈদের দিন! কারন নতুন হুইল চেয়ারে বসে এবার ঈদ উদযাপন করবেন তারা।
 হুইল চেয়ারের অভাবে তারা চলাফেরা করতে পারতো না। কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যাগে এ রকম ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. দ্বীন ইসলাম নয়ন, অফিস সহকারী রাশেদুল ইসলাম রবিন সহ আরও অনেকে।
.
সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক জানান, ঈদের আগে তাদেরকে হুইল চেয়ার বিতরণ করতে পেরে আমরা সন্তুষ্ট। এ উপজেলার প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকেই পর্যায়ক্রমে হুইল চেয়ার বিতরণ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com