রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ভাইস চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ভাইস চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জুয়েলকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বর হইতে একটি বিক্ষোভ মিছিল পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, জেলা পরিষদের সদস্য সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরহাদ, পৌর প্যানেল মেয়র তরীকুল ইসলাম আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এখলাছ উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাপ্পু প্রমুখ।

উল্লেখ্য যে, গত ২৩ জুন শুক্রবার ১টার দিকে পাটুয়াভাঙ্গা সাটিয়াদী এলাকায় উপজেলা পরিষদ থেকে একটি রাস্তা উন্নয়নের বরাদ্দ দেওয়া হয়। রাস্তাটি নিয়ে ভাইস চেয়ারম্যান জুয়েয়ের আত্মীয়ের সাথে প্রতিবেশীর বিরোধ ছিল। ভাইস চেয়ারম্যান জুয়েল শুক্রবার দুপুরে থানা থেকে পুলিশ নিয়ে রাস্তার কাজ করানোর জন্য গিয়েছিলেন। এই সময় তার উপর হামলার ঘটনার ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com