শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ট্রাম্পের অডিও রেকর্ড ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
ট্রাম্পের অডিও রেকর্ড ফাঁস

গত বছর থেকেই গোপন নথি ফাঁস নিয়ে বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নথি নিয়েই তার একটি গোপন অডিও রেকর্ড এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর হাতে।

কথোপকথনের নতুন এই তথ্যপ্রমাণ বিচার বিভাগীয় তদন্ত কর্মকর্তা জ্যাক স্মিথের কাজে আসবে। রেকর্ডিংটি প্রথম সিএনএনের ‘অ্যান্ডারসন কুপার ৩৬০’ পোগ্রামে সম্প্রচারিত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, এই অডিওটি ২০২১ সালের জুলাই মাসের। ওই কথোপকথনে ট্রাম্প বলেছেন, তার কাছে রাষ্ট্রীয় গোপন নথি আছে যা তিনি মহাফেজখানায় জমা দেননি। স্বীকার করে বলেন, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে পেন্টাগনের একটি নথি নিজের কাছে রেখেছেন তিনি।

দুই মিনিটের ওই অডিও রেকর্ডিংয়ে ট্রাম্প ও তার সহযোগীকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইলের বিষয় নিয়ে রসিকতা করতে শোনা যায়। কথোপকথনে ট্রাম্পকে বলতে শোনা যায়, নথিটি ছিল গোপন তথ্য।

এর আগে গত বছর শেষ দিকে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে এফবিআই ১১ হাজারের বেশি সরকারি নথি ও আলোকচিত্র এবং ‘গোপনীয়’ লেখা ৪৮টি খালি ফোল্ডার উদ্ধার করেছে। যেগুলোর মধ্যে ‘অতি গোপনীয়’ নথিও রয়েছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক কার্যালয় এবং বাড়ি থেকেও রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার হয়েছে। যা নিয়ে তদন্ত চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com