রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ সকাল নয়টায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ সকাল নয়টায়

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদ জামাত শুরু হবে।

এবার ঈদুল আজহার ১৯৬ তম জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ। রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোঁড়া হবে। নামাজ শুরুর ৫ মিনিট আগে ৩টি, তিন মিনিট আগে দুটি ও শেষটি জামাত শুরুর ১ মিনিট আগে ছোঁড়া হবে।

মঙ্গলবার (২৭ জুন) ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ কিশোরগঞ্জবাসীসহ সারা দেশের মুসল্লিদের ঈদ শুভেচ্ছা জানিয়ে শোলাকিয়ার ঈদগাহে ঈদের নামাজে শরিক হতে আহ্বান জানিয়েছেন।

ঈদের নামাজকে কেন্দ্র করে পুরো কিশোরগঞ্জ শহরজুড়ে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে। শোলাকিয়া ঈদগাহ ময়দানে সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সব মিলিয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, মাঠে শুধুমাত্র জায়নামাজ সঙ্গে নিয়ে আসা যাবে। যেকোনো ধরণের ইলেকট্রনিকস ডিভাইস, দাহ্য পদার্থ, ছাতা, ব্যাগ বা অন্যান্য সামগ্রী নিয়ে ঈদগাহ মাঠে না আসার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তিনি অনুরোধ জানান।

শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায়ের সুবিধার্থে ঈদের দিনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com