শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

যুবকদের জন্য মক্কা-মদিনায় নতুন সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
যুবকদের জন্য মক্কা-মদিনায় নতুন সুবিধা

মক্কা-মদিনায় যুবক দর্শনার্থীদের জন্য নতুন একটি প্রোগ্রাম চালু করেছেন দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। বুধবার এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে তরুণ কিংবা যুবক বয়সে হজ করলে কি ফজিলত রয়েছে তা তুলে ধরা হবে।

এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্যের মধ্যে রয়েছে- সচেতনতা তৈরি, শিক্ষিত তরুণ এবং যুবক হজ যাত্রীদের জন্য নির্দেশনা, এছাড়া মক্কা-মদিনায় ঘুরতে আসলে যেন তাদরে অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে তার ব্যবস্থা নেয়া।

গত শুক্রবার এ বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ বছর বিশ্ব থেকে প্রায় ২ কোটি মুসল্লি হজ পালন করেন। তিন দিনব্যাপী ছিল হজের মূল আনুষ্ঠানিকতা। যার মধ্যে রয়েছে মিনায় হাজ যাত্রীদের অবস্থান নেওয়া, প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ। হজের কার্যক্রম শেষ করার আগে হজ যাত্রী শেষ বারের মতো আবার গ্র্যান্ড মসজিদে অবস্থিত পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ করেন।

এখনও অনেক বিদেশি হাজী সৌদিতে অবস্থান করছেন। যারা হজের আগে মক্কায় অবস্থান করছিলেন তারা এখন মদিনায় চলে গেছেন। এছাড়া যারা হজের আগে মদিনায় অবস্থান করেছেন তারা মিনায় এসে ক্যাম্প করে থাকছেন। আবার কেউ আবাসিক ভবনে থাকছেন।

সোশ্যাল সার্ভিসেসের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক সৌদ আল-জাহরানি বলেন, আগামী বছর থেকে যেসব শিশু এবং তরুণ হজ কার্যক্রমে অংশ নেবেন তাদেরকে অভিজ্ঞতা সমৃদ্ধি করার জন্য শিক্ষা দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আল জাহরানি বলেন, শিশুরা যাতে হারিয়ে না যায় এজন্য তাদের হাতে স্মার্ট ব্রেটলেস দেয়া হয়েছে। যার মাধ্যমে বাবা-মা শিশুদের সহজেই খুঁজে নিতে পারেন।

এ বছরই সর্ব প্রথম শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হয়। কারণ অনেক বাবা-মা শিশুদের নিয়ে হজে অংশগ্রহণ করেন। এজন্য শিশুদেরকে নিরাপদে রাখার জন্য গ্র্যান্ড মসজিদ মক্কাকে এটি চালু করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com