শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইউক্রেন যুদ্ধের ৫০০ দিনে পাঁচ শতাধিক শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধের ৫০০ দিনে পাঁচ শতাধিক শিশু নিহত

ইউক্রেনে বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০ দিন পেরিয়ে গেছে। চলমান এ যুদ্ধে ইউক্রেনের উপর রুমবাহিনীর হামলায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৯ হাজার সাধারণ মানুষ, যার মধ্যে শিশুই পাঁচশ। শনিবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন বা এইচআরএমএমইউ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ইউক্রেন যুদ্ধের পাঁচশতম দিনে জাতিসংঘ সূর ছড়িয়েছে রাশিয়ার বিরুদ্ধে। ক্রেমলিনের কঠোর সমালোচনার পাশাপাশি একটা মর্মান্তিক তথ্যও প্রকাশ করেছে।

২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। হিউম্যান রাইটস মনিটরিং মিশনের পক্ষে ডেপুটি হেড নোয়েল কালহাউন অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছে, আবার এক মনখারাপ করা পরিসংখ্যান প্রকাশিত হলো। এই ৫০০ দিন ধরেই নানা ভাবে বিপর্যস্ত থেকেছে ইউক্রেন।

দেশটিতে নানা বিপর্যয় নেমে এসেছে। কোথাও জলের সরবরাহ নেই, কোথাও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া দৈনন্দিন জীবনে স্বাভাবিক সবকিছুই বিপর্যস্ত হয়েছে। কিছুদিন আগে ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া অ্যামেলিনা মারা গেলেন, যিনি গণহত্যার তথ্য রাখছিলেন।

ইউক্রেনের জনপ্রিয় তরুণ লেখকদের একজন ছিলেন ভিক্টোরিয়া। লেখকদের সংগঠন পেন জানায়, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়ার যুদ্ধাপরাধ নথিভুক্তের কাজ করে আসছিলেন ভিক্টোরিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com