শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাওরে নৌকা থেকে দুই শিশুর জীবন বাঁচিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন সাকিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে
হাওরে নৌকা থেকে দুই শিশুর জীবন বাঁচিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন সাকিব

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌ দুর্ঘটনার শিকার যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে সাকিবুল ইসলাম সাকিব (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জর গিফারী জানান, সোমবার (১০ জুলাই) সন্ধ্যার কিছু আগে অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ব্রিজের নিজ থেকে পরোপকারী এই যুবকের মরদেহ অষ্টগ্রাম ফায়ার স্টেশনের ডুবুরিদল উদ্ধার করে। নিহত সাকিব অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বড়গীরকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কাকুরিয়া থেকে একটি ডিঙ্গি নৌকায় করে একই পরিবারের দুই শিশুসহ সাতজন একটি গরু নিয়ে বোয়ালিয়া গ্রামের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ডিঙ্গি নৌকাটি ভাতশালা সেতুর নিচে প্রবল স্রোতে উল্টে যায়। এ দৃশ্য দেখে ব্রিজের উপর থেকে সাকিব ঝাঁপিয়ে পড়ে দুই শিশুকে উদ্ধার করে। পুনরায় নৌকায় থাকা অন্যদের উদ্ধার করতে গিয়ে পানির স্রোতে সে আর ফিরে আসে নি।

পরে উল্টে যাওয়া ডিঙ্গি নৌকার সবাই সাঁতরে তীরে উঠলেও সাকিব তলিয়ে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com