শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

যমুনার পানি দিল্লির রাস্তায়, বন্ধ স্কুল-কলেজ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
যমুনার পানি দিল্লির রাস্তায়, বন্ধ স্কুল-কলেজ

উত্তর ভারতজুড়ে প্রবল বর্ষণের দিল্লিতে যমুনার পানি এখন সর্বকালের উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। পানি বাড়তে থাকায় যমুনা নদীর তীরের কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় যমুনার পানির স্তর ছিলো ২০৮.৪৮ মিটার বলছে ভারতীয় আবহাওয়া সংস্থা। এতে করে ডুবে গেছে ভারতের রাজধানী দিল্লির সড়ক। বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ।

ফুসে ওঠা নদীতে বাড়িঘর ও বাজার প্লাবিত হয়েছে, যার ফলে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীর ধারে বসবাসকারী বাসিন্দাদের অনেকেই এখন ক্রমেই বাড়তে থাকা পানির কাছে অসহায় হয়ে পড়েছেন। অনেকেই ঘর ছেড়ে জিনিসপত্র নিয়ে বারান্দায় চলে গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, যমুনার পানিতে তলিয়ে গেছে রাজধানীর রিং রোড। এ পরিস্থিতিকে “চরম পরিস্থিতি” বলে অভিহিত করেছে কেন্দ্রীয় পানি দপ্তর। বর্তমানে পানি বিপদসীমার তিন মিটার উপরে রয়েছে।

এদিকে, কাশ্মীরি গেটের সঙ্গে সংযোগকারী মজনু কা টিলা সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। এই জায়গাটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ও দিল্লি বিধানসভা থেকে ৫০০ মিটার দূরে। বন্যার পানি কেজরিওয়ালের বাড়ির কাছে পৌঁছে গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এদিকে দিল্লিতে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এ ছাড়া হরিয়ানার ব্যারেজ থেকে পানি ছাড়া বন্ধেরও আহ্বান জানানো হয়।

তবে উত্তরে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে পানি জমে ভরে গেছে ব্যারেজটি। তাই বাধ্য হয়েই ব্যারেজের অতিরিক্ত পানি ছাড়তে হবে বলছে কেন্দ্রীয় সরকার। হিমাচলে ব্যাপক ক্ষতি হয়েছে গত কয়েদিনের প্রবল বৃষ্টিতে।

দিল্লিতে বন্যার্তদের সহায়তার জন্য উদ্ধার কাজে নেমেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা ফোর্সের ১২টি দল। পানি ঢুকে পড়ায় বাড়িঘর ছাড়তে হয়েছে বহু মানুষকে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে।

যমুনা নদীর পানি এখন রেকর্ড পরিমাণ বেশি। এই বর্ষায় দিল্লিতে গত ৪১ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলছে আইএমডি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com