শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে জোড়া খুনের ঘটনায় ৭ জনের নামে মামলা; গ্রেফতার ০২

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে জোড়া খুনের ঘটনায় ৭ জনের নামে মামলা; গ্রেফতার০২
কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছ লাগানো ও কাটা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সহোদর ভাই বোন খুনের ঘটনায় তাদের চাচা আব্দুল কাদিরসহ ০৭ জনের নামে হোসেনপুর থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) রাতে থানায় উপস্থিত হয়ে নিহতদের পিতা মোঃ সামছুদ্দিন মামলাটি দায়ের করেন। মামলার পর পরই প্রধান আসামির স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের সঙ্গে তার ছোটভাই আব্দুল কাদিরের বাড়ির সীমানা নিয়ে কিছু দিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার নিজ বাড়ির সীমানায় গাছের চারা রোপণ ও কাটার জের ধরে গত বৃহস্পতিবার সকালে সামছুদ্দিনের পরিবারের সঙ্গে কাদিরের পরিবারের সদস্যেদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে কুড়ালের কোপে ঘটনাস্থলেই  আলমগীর নিহত হয়।
.
এ সময় গুরুতর আহত নাদিরা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। অন্য আহতরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন সামছুদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার (৪৮), দুই ছেলে হুমায়ুন কবীর (২৬) ও সালমান (১৮)।
.
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি জানান, নিহতদের পিতা মোঃ সামছুদ্দিন বাদী হয়ে আব্দুল কাদিরকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামি আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) ও ছেলে ইমরাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক থাকায় তাদের গ্রেফতারেও সচেষ্ট রয়েছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com