রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

সময় বাড়ল এইচএসসির ফরম পূরণের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
সময় বাড়ল এইচএসসির ফরম পূরণের

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। রোববার (১৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত।

পাশাপাশি ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে ফি পরিশোধের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। বিষয়টি নিশ্চিত করবেন সংশ্লিস্ট প্রতিষ্ঠান প্রধান। এর আগে গত ৯ জুলাই থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়; রোববার তা শেষ হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত আগামী ১৭ অগাস্ট থেকে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com