শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

গ্রিসে ভয়াবহ দাবানল : বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
গ্রিসে ভয়াবহ দাবানল : বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ

গ্রিসের পর্যটন এলাকা রোডস দ্বীপের বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ও হোটেল থেকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির ফায়ার সার্ভিস বলছে, দাবানল দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এখন পর্যন্ত ৩০ হাজারের মত মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শনিবার এক প্রতিবেদনে এসব জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গ্রীক কোস্টগার্ড জানায়, পর্যটকদের কাছে জনপ্রিয় ভূমধ্যসাগরীয় দ্বীপের পূর্বে কিওটারি এবং লারডোস সৈকত থেকেও লোকজন সরিয়ে নেয়া হচ্ছে।

রোডস মিউনিসিপ্যালিটির কর্মকর্তা টেরিস হাটজিওনউ জানান, কয়েক ডজন বাসের সাহায্যে কোস্টগার্ডের সদস্যরা, সশস্ত্র বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের কর্মীরা আগুন থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে। কিছু কিছু রাস্তার প্রবেশপথ আগুনে বন্ধ হয়ে গেছে।

শনিবার দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন, তবে এখন পর্যন্ত কারও আহত হবার ঘটনা ঘটেনি। তারা বলছে, দ্বীপটির যেসব এলাকা বেশি আক্রান্ত সেখান থেকে পর্যটকদের নিরাপদে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

পাঁচটি হেলিকপ্টার এবং ১৭৩ জন দমকল কর্মী ওই এলাকায় কাজ করছে। আগুনে তিনটি হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। যেসব এলাকায় ক্ষয়ক্ষতি বেশি তার মধ্যে আছে লায়েরমা, লারডোস ও আস্কলিপিও।

এদিকে এ সময়টাকে গ্রিসের ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে গরম সময় বলে অভিহিত করে শনিবার সতর্কবার্তা দেয় দেশটির জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট। চলতি সপ্তাহের শুরুতেই দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

ন্যাশনাল অবজারভেটরির গবেষণা পরিচালক কোস্টাস লাগোয়ার্দোস ইআরটি টেলিভিশনকে জানান, আমরা সম্ভবত ১৬-১৭ দিনের মধ্যে একটি তাপপ্রবাহের মধ্য দিয়ে যাব, যা আমাদের দেশে আগে কখনও ঘটেনি।

এদিকে জরুরী স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, গত তিন দিনে কমপক্ষে ৩৮ জন হিটস্ট্রোক রোগী পেয়েছেন তারা। এছাড়া তাপ সংক্রান্ত আরও রোগী বাড়ছে হাসপাতালগুলোতে। তাই মানুষকে প্রয়োজন না থাকলে বাসার বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com