শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের প্লে-অফে মালদ্বীপকে প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আগামী ১২ এবং ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ম্যাচ দুটি খেলবে জামাল ভূঁইয়ার দল।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে এশিয়া অঞ্চলের ড্র হয়েছে।

এশিয়া থেকে আসন্ন বিশ্বকাপে আটটি দল বাছাই থেকে সরাসরি এবং একটি দল প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পাবে। সবমিলিয়ে এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল।

মালদ্বীপ ফিফা র‍্যাংকিংয়ের ১৫৫তম স্থানে আছে। আর বাংলাদেশের অবস্থান ১৮৯। তবে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি আছে জামাল ভূঁইয়াদের। তাই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। ১২ অক্টোবর প্রথম লেগ হবে মালদ্বীপের মাঠে এরপর ১৭ অক্টোবর ফিরতি লেগ হবে বাংলাদেশে।

এবার এশিয়ার ৪৬টি দেশ বাছাইয়ে অংশ নিচ্ছে। ২০ জুলাই সর্বশেষ ফিফা র‍্যাংকিংয়ে এশিয়ার সর্বনিন্ম ২০টি দল রাউন্ড-১ এ অংশগ্রহণ করছে। এই দশ ম্যাচের জয়ী দল বাকি ২৬ দলের সঙ্গে রাউন্ড-২ এ যোগ দেবে। ৩৬ দল নিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। নয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ হবে।

তৃতীয় পর্বের ১৮ দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ার অবশিষ্ট দুই সরাসরি কোটা চতুর্থ রাউন্ডে নিষ্পত্তি হবে এবং আরেকটি কোটার জন্য আন্তঃমহাদেশীয় প্লে অফ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com