শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। ঈদ উল আযহার ছুটির কারণে এক মাস পিছিয়ে আজ সারাদেশে একসাথে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৭ ‍জুলাই) এ উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডস্থ একটি হোটেলের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো: পারভেজ মিয়া। 

এসময় বক্তব্য দেন লেখক ও গবেষক মু আ লতিফ, জ্যেষ্ঠ সাংবাদিক সুবীর বসাক, প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু, সমকালের প্রতিনিধি মোস্তফা কামাল, সিপিবি জেলা শাখার সভাপতি আবদুর রহমান রুমী, ঈশা খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, নিউ নেশনের স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফউদ্দিন আহমেদ লেনিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, জিটিভির প্রতিনিধি সোহেল চৌধুরী, এটিএন নিউজের প্রতিনিধি শফিক আদনান, বৈশাখী টিভির প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মাজহার মান্না, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি বিজয় রায় খোকা, মোহনা টেলিভিশনের প্রতিনিধি জুয়েল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ নিউজের পরামর্শক সম্পাদক ফারুক আহমেদ, মুক্তা পানির ডিলার সৈয়দ ইয়াছিন, দৈনিক শতাব্দীর কণ্ঠের মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন, দেশ টিভির প্রতিনিধি টিটু দাস, চ্যানেল ২৪ এর প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, আরটিভির প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, আমাদের নতুন সময়ের প্রতিনিধি মো. ফারুক্কুজ্জামান, এখন টিভির প্রতিনিধি মশিউর রহমান কায়েস, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের স্টাফ রিপোর্টার এ এম ওবায়েদ, দৈনিক জনবানীর প্রতিনিধি তালাত আজিজ, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলার প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, চ্যানেল আইয়ের প্রতিনিধি এসকে রাসেল, বিজয় টিভির প্রতিনিধি শরাফউদ্দিন জীবন, সাউথ এশিয়ান টাইমসের প্রতিনিধি মো. মনির হোসেন, দীপ্ত টিভির প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আশরাফ আলী, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, ওয়ান নিউজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল-আমিন, শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তসলিমা আক্তার মিতু, প্রবাস টাইমসের নিজস্ব প্রতিবেদক আশরাফ আলী সোহান, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, ক্যামেরাপারসন কামরুজ্জামান রাসেল, দৈনিক ডেসটিনির প্রতিনিধি আনোয়ার হোসেন, মানবকণ্ঠের হোসেনপুর উপজেলা প্রতিনিধি আবু সুফিয়ান রাজু প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com