শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণ: নিহত ৯, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণ: নিহত ৯, আহত শতাধিক

থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৫ জনের বেশি।

ঘটনাটি ঘটেছে শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্তবর্তী সুঙ্গাই কোলেকে স্থানীয় সময় ৩টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নির্মাণ কাজ চলার কারণে বিস্ফোরণ ঘটতে পারে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেটের আগুন এখন নিয়ন্ত্রণে। ঢালাইয়ের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে মার্কেটের আশপাশে। অনেক দোকান, গাড়ি এবং ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় শক্তিশালী বিস্ফোরণে।

থাইল্যান্ডে নির্মাণ কাজের সময় দুর্ঘটনা বাড়ছে। গত মাসে রাজধানী ব্যাংককে সেতুতে কাজ চলার সময় ধসে দুই জনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com