রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ভারতের গুরুগ্রামে হামলায় ইমাম নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
ভারতের গুরুগ্রামে হামলায় ইমাম নিহত

ভারতের গুরুগ্রামে হামলার ঘটনায় একজন ইমাম নিহত হয়েছেন। নয়াদিল্লির উপকণ্ঠে একটি মসজিদে হামলার ঘটনা ঘটে। খবর: বিবিসি, আলজাজিরার।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, নিহত ওই ব্যক্তি আঞ্জুমান জামা মসজিদের ইমাম মাওলানা সাদ। তার বয়স ১৯ বছর।

প্রতিবেদনে মঙ্গলবার জানানো হয়েছে, হামলার সময় উপস্থিত তিনজনের মধ্যে একজন আহত হয়েছেন এবং দুজন অক্ষত রয়েছেন। উত্তর হরিয়ানা রাজ্যের প্রতিবেশী নুহ জেলায় সংঘর্ষের একদিন পর মঙ্গলবার ভোরে মসজিদটিতে হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার নীতীশ আগরওয়াল সাংবাদিকদের বলেন, ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্তের একটি দল মঙ্গলবার ভোর রাতে আঞ্জুমানে গুলি ও অগ্নিসংযোগ করে। যার ফলে একজন মারা যায় এবং অন্য একজন আহত হয়।

আগরওয়াল আরও বলেন, আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছি এবং ঘটনার তদন্ত শুরু করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com