শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে উপজেলার টান সিদলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরা আক্তার (২৫) উপজেলার টান সিদলা গ্রামের সুশেন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার টান সিদলা গ্রামের হয়রত আলীর ছেলে লিকন মিয়া আমন জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত পাম্প স্থাপন করেন।
এসময় একই গ্রামের পাগলা বাড়ির গৃহবধূ মনিরা পুকুরের পানিতে থালাবাসন ধুয়ার জন্য কাজ করতে যান। পুকুরের পানি স্পর্শ করা মাত্রই বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com