শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধুর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়া চাঁদেরহাট এলাকার স্বামীর সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই গৃহবধূ। ঘটনার পরই অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ৬জন ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)। এদের সবার বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্বামী তার স্ত্রীকে নিয়ে উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকায় ঘুরতে যান। ঘুরাঘুরি শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে কচুয়া এলাকার হাজী চৌরাস্তায় পৌঁছালে ৭-৮ জন লোক তাদের পথরোধ করে। পরে স্বামীকে মারধর করে তার স্ত্রীসহ তাকে পাশের একটি গজারির বনে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা চলে যায়।

শুক্রবার (৪ আগষ্ট) দুপুরে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনায় নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com