শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৩০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৩০

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। রোববার রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। ঘটনা তদন্তে নেমেছে পাকিস্তান প্রশাসন।

পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী কয়েকটি দল গেছে। আরও উদ্ধারকারীদের সেখানে পাঠানো হচ্ছে।

রেল কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাজারা এক্সপ্রেস নামে ওই ট্রেনটি করাচি থেকে অ্যাবোটাবাদ শহরে যাচ্ছিল। পথে সাহারা রেলস্টেশনের কাছে সেটির আটটি বগি লাইনচ্যুত হয়। বগিগুলো উদ্ধারে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com