উদ্বোধনী অনুষ্ঠান ও খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে টেকনিক্যাল কমিটির নির্বাহী সদস্য মো. মুহিদুর রহমান,কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুওয়ান, কমলগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল,কমলগঞ্জ ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভা মেয়র মো জুয়েল আহমদ, ক্যাপ্টেন অবঃ সাজ্জাদুর রহমান,শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো জুয়েল আহমেদ প্রমুখ।
বাফুফের রেজিষ্ট্রেশনকৃত মৌলভীবাজার জেলার ৮ টি দলের অংশ গ্রহণে দুই গ্রুপে প্রথমে লীগ ভিত্তিতে ও পরে নকআউট পদ্ধতিতে মোট ১৫ টি খেলা অনুষ্ঠিত হবে শমশেরনগর চা বাগান মাঠে। এ টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল ঢাকায় খেলার সুযোগ পাবে বলে জানা যায়।আয়োজক কমিটি সূত্রে জানা যায়,নতুন খেলোয়াড় তৈরিতে এ পদ্ধতি কাজে আসবে বলে পরপর আরও কয়েক বছর এভাবে বয়স ভিত্তিক টূর্ণামেন্ট আয়োজন করা হবে।