স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান।
পুলিশ বলছে, বন্দুক হামলার পর তাদের পাল্টা অভিযানে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। এদিকে ঘটনাস্থলের এক ভিডিওতে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪ জন নিহত হয়েছেন। আর গুলিবিদ্ধ সাত জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।