শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দেয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে তোশাখানা মামলায় ৩ বছরের সাজা স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে আদালতে এই রায় দেন। পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আইএইচসি সংক্ষিপ্ত রায়ে ঘোষণা করেছে, রায়টি একদিন আগে থেকেই সংরক্ষিত ছিল। যেখানে কর্তৃপক্ষকে পিটিআই প্রধানকে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে।

দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

ইসলামাবাদ হাইকোর্টের এ রায় ইমরান খানের জন্য একটি বড় আইনী বিজয় হিসাবে এসেছে। এর আগে তিনি তোশাখানা মামলায় তার দোষী সাব্যস্ততা এবং সাজাকে চ্যালেঞ্জ করেছিলেন।

এই মাসের শুরুর দিকে পাকিস্তানের রাজধানীতে একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে। এরপর তাকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করা হয়। ৫ বছরের জন্য রাজনীতি থেকেও নিষিদ্ধ করা হয় তাকে।

আদালতের রায়ে বলা হয়, দোষী সাব্যস্ত হওয়ার কারণে পিটিআই প্রধান কোনো রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না। সআদালতের রায়ের পরপরই তাকে প্রেপ্তার করা হয়। এখন তিনি অ্যাটক কারাগারে বন্দী রয়েছেন।

এরপর ওই আদালতের রায়কে চ্যালেঞ্জ করেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে তিনি নিজের মুক্তি এবং আদালতের রায়ের স্থগিতাদেশ চান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com