শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ

সরকারি সংস্থাগুলোর কর্মীদের অ্যাপলের আইফোনসহ অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ডিভাইস অফিসে ব্যবহার না করা বা অফিসে না আনার নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের প্রতি এ নির্দেশনা দিয়েছেন। তবে নির্দেশের পরিসর ঠিক কতটা বা কাদের তা মানতে হবে সেটি স্পষ্ট নয়।

বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যখন আইফোনের নতুন সিরিজ বাজারে আসতে চলেছে। এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে চীনে ব্যবসা করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হতে পারে, কারণ এরমধ্যেই চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

প্রতিবেদনে অ্যাপল ছাড়া অন্য কোনো বিদেশি ফোন নির্মাতার নাম উল্লেখ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনা সরকারের হয়ে সাংবাদিকদের ব্রিফ করা সংস্থা স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে যোগাযোগ করা হলেও, কোনো মন্তব্য করেনি তারা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপলও। সাম্প্রতিক বছরগুলোতে তথ্য সুরক্ষার বিষয়ে জোর দিয়ে আসছে বেইজিং। বিদেশি কোম্পানিগুলোর জন্য নতুন আইনও তৈরি করেছে দেশটি।

গত মে মাসে স্থানীয় কোম্পানিগুলোকে প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের জন্য মূল ভূমিকা পালন করার আহ্বান জানায় চীন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতাই এর মূল উদ্দেশ্য বলে ধারণা বিশ্লেষকদের। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com