মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নদীতে গোসল করতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
নদীতে গোসল করতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ৯ নং ওয়ার্ডের কুঠিপাড়া স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মশিউর রহমান (১২) আব্দুর রশিদ মিয়ার ছেলে। সে স্থানীয় রায় দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে চারজন সহপাঠীকে নিয়ে নদীতে গোসল করতে যায় মশিউর। এসময় স্লইচগেটের উপর থেকে গভীর পানিতে লাফ দিলে তলিয়ে যায় সে। এ সময় বাকি সহপাঠীরা বাড়িতে এবং এলাকাবাসীকে খবর দিলে তারা দ্রুত আমাদেরকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে মশিউরের মরদেহ উদ্ধার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com